জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ-ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন