বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন নবগঠিত উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মাশুকুল ইসলাম রাজীবও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ—এই ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর পরিকল্পিত নগরায়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এসব কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
এদিকে, নারায়ণগঞ্জ থেকে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন