ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি আদালতের প্রশাসনিক কার্যক্রম, মামলার আলামত সংরক্ষণ, ওয়ারেন্ট ব্যবস্থাপনা এবং বিচারিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অ্যাডিশনাল ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সালামি গ্রহণের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালন পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন।
তিনি মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ ও সময়মতো বিজ্ঞ আদালতে উপস্থাপন, ওয়ারেন্ট সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় পাঠানো, সাক্ষীদের নির্ধারিত সময়ে আদালতে হাজির নিশ্চিত করা এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মামলার ডকেট সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সদর কোর্টের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নারায়ণগঞ্জ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন