ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দাউদকান্দিতে ২০ কেজি গাঁজাসহ আটক ১

দাউদকান্দিতে ২০ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি মডেল থানার উদ্যোগে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. মোজাহিদ (২৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দাউদকান্দিতে ২০ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি মডেল থানার উদ্যোগে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় দাউদকান্দি-মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. মোজাহিদ (২৬)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত