নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন ফ্রেশ সয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মোঃ আল আমিন গাজী (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরের উদ্দেশ্যে ট্রাক নম্বর সিলেট-ট ১১-০৬৫৮-এ ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল লোড করা হয়। এসব তেলের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ট্রাকচালক মোঃ আল আমিন নির্ধারিত ডেলিভারি পয়েন্টে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকসহ আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্ট, কাঁচপুর, সোনারগাঁওয়ের ম্যানেজার মোঃ হাছান আলী (৪৫), পিতা- আহাম্মদ আলী, স্থায়ী ঠিকানা: সাং- শ্রীপুর, পোস্ট- ঢাকুরিয়া বাজার, থানা- মনিরামপুর, জেলা- যশোর, বর্তমানে নিউটাউন, মেঘনাঘাট, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, সোনারগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী-এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষ-এর তদারকিতে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে ১০ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে ট্রাকচালক মোঃ আল আমিন গাজী (৩০), পিতা- মোঃ মোস্তাফা গাজী, মাতা- সুলতানা বেগম, স্থায়ী ঠিকানা: সাং- ধনবাড়ী, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী এবং বর্তমান ঠিকানা: সাং- গাছবাড়ী (রঘুনাথপুর), থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) ফ্রেশ সয়াবিন তেল এবং ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তেলের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন