ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চকরিয়ায় নৌকাডুবি: নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

 কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নৌকাডুবির ঘটনায় হাসনাতু জান্নাত ঝর্না (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সকালে রসুলাবাদ এলাকা থেকে বুড়ির দোকান এলাকায় যাওয়ার পথে ৬-৭ জন যাত্রীবাহী একটি নৌকা বুড়ির দোকানের পশ্চিম পাশে ডুবে যায়। নৌকাটিতে ঝর্নাসহ একটি পরিবারের পাঁচ সদস্য ছিলেন। হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে নৌকাটি পানিতে তলিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নৌকাডুবির পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তবে এ সময় হাসনাতু জান্নাত ঝর্না নিখোঁজ হন।

খবর পেয়ে বরইতলী ইউনিয়ন এর চেয়ারম্যান ছালেকুজ্জামান ও চকরিয়া ফায়ার সার্ভিসের ৯ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জলবদ্ধতার গভীরতা ও তীব্র স্রোতের কারণে পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। 

ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হাসনাতু জান্নাত ঝর্নার মরদেহ উদ্ধার করেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নৌকাডুবির ঘটনায় এলাকায় শোক, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, চকরিয়া-পেকুয়া অঞ্চলে প্রায়ই নদী, খাল, পুকুর ও জলাশয়ে ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু স্থানীয়ভাবে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযানে বিলম্ব হয়। চট্টগ্রাম থেকে ডুবুরি দল পৌঁছাতে অনেক সময় তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লেগে যায়, যা দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এ অবস্থায় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানিয়েছেন, চকরিয়া ফায়ার সার্ভিসে স্থায়ীভাবে অন্তত একজন প্রশিক্ষিত ডুবুরি নিয়োগ করা হলে অনেক প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় নৌকাডুবি: নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত