নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৮টায় সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এএসআই (নিঃ) এস এম ইলিয়াস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামি কামরুজ্জামান (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচিত। তিনি মৃত আব্দুল হাসিমের ছেলে। তার গ্রামের বাড়ি সোনারগাঁও উপজেলার মুসারচর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানার শান্তিবাগ মসজিদ গলি, সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আল-আকসা টাওয়ারের অষ্টম তলায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,আইনের দৃষ্টিতে কোনো অপরাধীই ছাড় পাবে না। আদালতের পরোয়ানা ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন