ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অনুসন্ধানী প্রতিবেদন

যাচাই-বাছাই ছাড়াই পুনর্বহাল? নারায়ণগঞ্জে বিতর্কিত নিয়োগ নিয়ে বাড়ছে জনমতের প্রশ্ন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে কিছু ব্যক্তির পুনরায় দায়িত্ব পালন এবং বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের মধ্যে কেউ কেউ ৫ আগস্টের পর আবারও বিভিন্ন পদ-পদবিতে দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে—সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বহাল বা নিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছে কি না। অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয়ে থাকে, তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হওয়া উচিত। আর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের মতে, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সবার জন্য একই নীতি প্রয়োগ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলে তা জনমনে বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দেয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে নিরপেক্ষ অনুসন্ধান এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই।

এই বিষয় নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। ‘নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন’ শীর্ষক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে আরও তথ্য, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বক্তব্য, প্রাসঙ্গিক নথিপত্রের বিশ্লেষণ এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে নতুন অনুসন্ধান। সঙ্গে থাকুন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যাচাই-বাছাই ছাড়াই পুনর্বহাল? নারায়ণগঞ্জে বিতর্কিত নিয়োগ নিয়ে বাড়ছে জনমতের প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে কিছু ব্যক্তির পুনরায় দায়িত্ব পালন এবং বিভিন্ন পদে নিয়োগের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাদের মধ্যে কেউ কেউ ৫ আগস্টের পর আবারও বিভিন্ন পদ-পদবিতে দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে—সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বহাল বা নিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই করা হয়েছে কি না। অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয়ে থাকে, তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হওয়া উচিত। আর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয়দের মতে, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সবার জন্য একই নীতি প্রয়োগ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলে তা জনমনে বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দেয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে নিরপেক্ষ অনুসন্ধান এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের কোনো বিকল্প নেই।

এই বিষয় নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। ‘নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন’ শীর্ষক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে আরও তথ্য, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বক্তব্য, প্রাসঙ্গিক নথিপত্রের বিশ্লেষণ এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে নতুন অনুসন্ধান। সঙ্গে থাকুন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত