ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চকরিয়ায় পাহাড়ধসে দুই কিশোর-কিশোরীর মৃ*ত্যু

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা ৭ নম্বর ওয়ার্ডের দেওলতলী পাড়া এলাকায় পাহাড়ধসে দুই কিশোর-কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে 

এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে নিহত হন তারা।

নিহতরা হলেন স্থানীয় আব্দুল মজিদের ছেলে তৌসিফ (১২) এবং মৃত কাজলের মেয়ে রুমি আক্তার (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাহাড়ধসের ঘটনা ঘটলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে ধ্বংসস্তূপ সরিয়ে তৌসিফ ও রুমিকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ঘটনাটি সকালেই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় পাহাড়ধসে দুই কিশোর-কিশোরীর মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা ৭ নম্বর ওয়ার্ডের দেওলতলী পাড়া এলাকায় পাহাড়ধসে দুই কিশোর-কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে 

এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে নিহত হন তারা।

নিহতরা হলেন স্থানীয় আব্দুল মজিদের ছেলে তৌসিফ (১২) এবং মৃত কাজলের মেয়ে রুমি আক্তার (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পাহাড়ধসের ঘটনা ঘটলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে ধ্বংসস্তূপ সরিয়ে তৌসিফ ও রুমিকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ঘটনাটি সকালেই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত