ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টানা ভারী বর্ষণে পানির নীচে চকরিয়া উপজেলা সহকারী ভূমি অফিস ও থানার মাঠ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানিতে ডুবে গেছে চকরিয়া উপজেলা সহকারী ভূমি অফিস ও চকরিয়া থানার মাঠসহ আশপাশের বিভিন্ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে না পারায় বিভিন্ন সড়ক ও চলাচলের পথ পানির নিচে তলিয়ে গেছে। 

এছাড়া উপজেলা চত্বরের আশপাশে অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরেও পানি জমে রয়েছে।

এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষায় দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টানা ভারী বর্ষণে পানির নীচে চকরিয়া উপজেলা সহকারী ভূমি অফিস ও থানার মাঠ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানিতে ডুবে গেছে চকরিয়া উপজেলা সহকারী ভূমি অফিস ও চকরিয়া থানার মাঠসহ আশপাশের বিভিন্ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে না পারায় বিভিন্ন সড়ক ও চলাচলের পথ পানির নিচে তলিয়ে গেছে। 

এছাড়া উপজেলা চত্বরের আশপাশে অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরেও পানি জমে রয়েছে।

এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

সচেতন মহলের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষায় দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত