ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল মঙ্গলবার (৭ জুলাই) ‘ক-সার্কেল’ অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন।
পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, রেকর্ড সংরক্ষণ ও সেবার মান পর্যালোচনা করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসানসহ ‘ক-সার্কেল’ অফিসের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি জনগণকে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন