নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সদর উপজেলার কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্ধারিত এলাকাগুলো নাসিকের আওতায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে লিখিত মতামত ও আপত্তি আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হানা কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩-এর ধারা ৫ অনুযায়ী প্রাথমিকভাবে সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরামর্শ কিংবা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আপত্তির ওপর পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে।
প্রস্তাবিত সীমানা অনুযায়ী কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা নাসিকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশের পাশাপাশি ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশপাশের এলাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকাও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাও নাসিকের প্রস্তাবিত সম্প্রসারিত সীমানার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রাপ্ত মতামত ও আপত্তি পর্যালোচনা শেষে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন