চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই ২০২৬ রাতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে।
অপরদিকে, চৌকা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৭০ বোতল একই ধরনের সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত ‘Eskuf’ সিরাপ ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, গত তিন মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং প্রায় ১১ হাজার ২৪৪ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন