ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও ঋণ বিতরণ

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, উদ্যোক্তা ঋণ এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বিআরডিবির কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও ঋণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, উদ্যোক্তা ঋণ এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বিআরডিবির কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত