ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

গঙ্গানগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, বৈদ্যেরবাজারে ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং বৈদ্যেরবাজার মাছের বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকার তৃণমূল পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গঙ্গানগরের এ সড়কটি চালু হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে। একই সঙ্গে মেঘনা নদীর তীরে ঘাটলা নির্মিত হলে নদীপথে চলাচলকারী মানুষের দুর্ভোগ কমবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প যেন দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে আসে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গঙ্গানগর-গঙ্গানগর কবরস্থান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এছাড়া বৈদ্যেরবাজার এলাকায় ঘাটলার অভাবে নদীপথে চলাচলকারী যাত্রী ও মাছ ব্যবসায়ীরা নানা ভোগান্তির শিকার হতেন। নতুন ঘাটলা নির্মিত হলে নৌ-যোগাযোগ আরও সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গঙ্গানগর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, বৈদ্যেরবাজারে ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং বৈদ্যেরবাজার মাছের বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকার তৃণমূল পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গঙ্গানগরের এ সড়কটি চালু হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে। একই সঙ্গে মেঘনা নদীর তীরে ঘাটলা নির্মিত হলে নদীপথে চলাচলকারী মানুষের দুর্ভোগ কমবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প যেন দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে আসে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গঙ্গানগর-গঙ্গানগর কবরস্থান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এছাড়া বৈদ্যেরবাজার এলাকায় ঘাটলার অভাবে নদীপথে চলাচলকারী যাত্রী ও মাছ ব্যবসায়ীরা নানা ভোগান্তির শিকার হতেন। নতুন ঘাটলা নির্মিত হলে নৌ-যোগাযোগ আরও সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত