মোঃ রকিবুল ইসলাম : ‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রবিবার (৫ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যেকোনো ধরনের উগ্রবাদ, বিভাজন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে জেলা পুলিশ এবং স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা একটি মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত। এ ক্ষেত্রে সকল ধর্মাবলম্বীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব বজায় রাখা প্রয়োজন।
সমাবেশ শেষে বেলকুচি থানা চত্বর থেকে বিভিন্ন ধর্মাবলম্বীর অংশগ্রহণে একটি সর্বধর্মীয় সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনী আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন