নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান নগরবাসীর উদ্দেশে বলেছেন, বাসাবাড়ির ময়লা অপসারণের জন্য কোনো কর্মীকে ১০০ টাকার বেশি দেওয়া যাবে না। কোনো ময়লা সংগ্রহকারী কর্মী বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এর বেশি অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নগরবাসীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ময়লা অপসারণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশাসক আরও বলেন, নগরবাসী যেন নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ পরিশোধ না করেন এবং অতিরিক্ত অর্থ দাবি করা হলে দ্রুত সিটি করপোরেশনকে অবহিত করেন। নাগরিক সেবার মান উন্নয়ন, অনিয়ম প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন