ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কালিয়ার মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গড়তে আসুন সবাই একসঙ্গে এগিয়ে যাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ জুম্মা অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। আগামী প্রজন্মকে নিরাপদ ও সুস্থ রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং "মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি"—এই শপথ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মোঃ তারেক, এসআই মোঃ আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, কালিয়া প্রেসক্লাব, কালিয়া, নড়াইল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আরজান হোসেন। কর্মসূচির আয়োজক ছিলেন মোঃ রাসেল আহমেদ ও মোঃ রব্বান আলী। প্রচারে ছিল মহাজন উত্তরপাড়া এলাকাবাসী।

সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ার মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মাদকমুক্ত সমাজ গড়তে আসুন সবাই একসঙ্গে এগিয়ে যাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ জুম্মা অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। আগামী প্রজন্মকে নিরাপদ ও সুস্থ রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং "মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি"—এই শপথ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াগাতী থানার এসআই মোঃ তারেক, এসআই মোঃ আসাদ, গাজী সেলিম আহমেদ, আশরাফুল আলম (ইয়ার আলী) এবং মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, কালিয়া প্রেসক্লাব, কালিয়া, নড়াইল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আরজান হোসেন। কর্মসূচির আয়োজক ছিলেন মোঃ রাসেল আহমেদ ও মোঃ রব্বান আলী। প্রচারে ছিল মহাজন উত্তরপাড়া এলাকাবাসী।

সভা শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত