ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লার জামতলায় তোষকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ফতুল্লার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, গত ১ জুলাই সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোতালেবকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লার জামতলায় তোষকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে তোষকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ফতুল্লার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, গত ১ জুলাই সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোতালেবকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত