ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাগেরহাটে সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে ফেরি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কারকাজের জন্য টানা তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের কাজের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে আগামী রবিবার (০৫ জুলাই) সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে সংস্কারকাজের জন্য তিন দিন বন্ধ থাকবে ফেরি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কারকাজের জন্য টানা তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের কাজের কারণে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করে আগামী রবিবার (০৫ জুলাই) সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত