নারায়ণগঞ্জ শহরের সমবায় নিউ মার্কেট এলাকায় সোনালী ব্যাংকের পাশের প্রধান সড়কসংলগ্ন একটি বিদ্যুৎ খুঁটির নিচে অবৈধভাবে স্থাপিত তিনটি দোকান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে বিদ্যুৎ খুঁটির নিচে এভাবে দোকান পরিচালিত হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের মতে, প্রতিদিন শত শত মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করেন। বিদ্যুৎ খুঁটির নিচে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এসব দোকান অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে অবৈধ দোকানগুলো দ্রুত উচ্ছেদ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন