এডভোকেট একেএম হাবিবুল হকের ৩৩তম জন্মদিন এবং আইনজীবী পেশায় ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড’ অর্জন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও জন্মদিন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টায় রায়েরবাগের মেরাজনগর এলাকায় অবস্থিত টোকিও গার্ডেন অ্যান্ড ফুড প্যালেসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে উদযাপনের পর রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা বিভাগের রেজিস্ট্রার এবং অর্থোপেডিক্স ও স্পোর্টস মেডিসিন বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. শেখ মো. আবদুল্লাহ আল রাফি। এছাড়াও এডভোকেট হাবিবুল হকের সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইনজীবী পেশায় দক্ষতা, সততা ও সফলতার স্বীকৃতিস্বরূপ এডভোকেট একেএম হাবিবুল হক ‘বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এ অর্জনে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তিনি গত আট বছর ধরে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে এডভোকেট একেএম হাবিবুল হক বলেন, “আমি যেদিন থেকে আইনজীবী পেশায় যুক্ত হয়েছি, সেদিন থেকেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসছি। মানুষের সেবাকেই আমি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ যতদিন সুযোগ দেবেন, ততদিন নির্যাতিত ও অসহায় মানুষের পাশে থেকে আইনি সেবা দিয়ে যাব। আমার জন্মদিন এবং এই অ্যাওয়ার্ড আমি আমার বাবা-মা ও পরিবারের সকল সদস্যের প্রতি উৎসর্গ করছি।”
অনুষ্ঠানের আয়োজক ছিলেন একেএম এনামুল হক, মিসেস জাহেদা খাতুন বকুল, মিসেস সাজেদা খাতুন, মিসেস মুরশিদা খাতুন এবং মিসেস জান্নাতুল ফেরদৌস (মনি)।
অভ্যর্থনা ও অতিথি আপ্যায়নের দায়িত্বে ছিলেন মায়মুনা, হুমায়রা, মিষ্টি, মায়েদা ও মাবিয়া। সৌজন্য সহযোগিতায় ছিলেন মোনেম, আবান ও মোহাম্মদ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত অতিথিরা এডভোকেট একেএম হাবিবুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন