ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগে স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর (৪১)। অভিযুক্ত তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীরের গলা ও দুই হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে হেফাজতে নেয়। পরে এসআই মনোয়ার হোসেন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়া-সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগে স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর (৪১)। অভিযুক্ত তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীরের গলা ও দুই হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে হেফাজতে নেয়। পরে এসআই মনোয়ার হোসেন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়া-সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত