নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল। রবিবার (২৮ জুন ২০২৬) সকালে তিনি থানায় পৌঁছালে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার কর্মকর্তাদের উদ্দেশে মামলা তদন্তে পেশাদারিত্ব বজায় রাখা, বিভিন্ন অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করা এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে দ্রুত আইনগত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে থানার কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন