ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন গয়েশ্বর রায়ের

আওয়ামী লীগের শাসনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা পাচারকারীর এক তালিকায় শীর্ষ নামটি ছিল কক্সবাজারে এই দলের সংসদ সদস্য আবদুর রহমান বদির নাম। তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে। কিন্তু মাদকের বিস্তার এখনো থাকায় আবদুর রহমান বদির দায়িত্ব এখন কে নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানটা আপনার বাড়ির আশপাশ দিয়ে আসে। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই। এখন তো ওখানকার দায়িত্বটা কে নিছে?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য। আবদুর রহমান বদি ছিলেন কক্সবাজার–৪ আসনের সংসদ সদস্য। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘বাড়ির আশপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এত দিনে ওদিক দিয়া মাদক আসা বন্ধ হওয়া তো উচিত ছিল।’

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে গয়েশ্বর রায় নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ১০ শয্যার একটি হাসপাতাল কার্যত মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে কোনো রোগী, চিকিৎসক কিংবা দারোয়ান নেই। অথচ সরকারি হিসাবে ওই এলাকায় ৬ লাখ এবং বেসরকারি হিসাবে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন গয়েশ্বর রায়ের

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের শাসনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা পাচারকারীর এক তালিকায় শীর্ষ নামটি ছিল কক্সবাজারে এই দলের সংসদ সদস্য আবদুর রহমান বদির নাম। তিনি এখন গ্রেপ্তার হয়ে কারাগারে। কিন্তু মাদকের বিস্তার এখনো থাকায় আবদুর রহমান বদির দায়িত্ব এখন কে নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানটা আপনার বাড়ির আশপাশ দিয়ে আসে। আগে শুনতাম বদি, এখন তো বদি নাই। এখন তো ওখানকার দায়িত্বটা কে নিছে?’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য। আবদুর রহমান বদি ছিলেন কক্সবাজার–৪ আসনের সংসদ সদস্য। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘বাড়ির আশপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এত দিনে ওদিক দিয়া মাদক আসা বন্ধ হওয়া তো উচিত ছিল।’

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে গয়েশ্বর রায় নিজের নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ১০ শয্যার একটি হাসপাতাল কার্যত মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে কোনো রোগী, চিকিৎসক কিংবা দারোয়ান নেই। অথচ সরকারি হিসাবে ওই এলাকায় ৬ লাখ এবং বেসরকারি হিসাবে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত