নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় চুরি হওয়া গাড়িসহ মোট দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে ফতুল্লা থানাধীন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত টয়োটা এক্স করোলা (মডেল-২০০৬), রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬ রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব হোসেন-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম) ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার-এর নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—১. মুক্তার হোসেন (৪৮), পিতা- মৃত শামসের মুন্সি @ শামছুল মুন্সি, মাতা- আমেনা বেগম, সাং- চিতাশাল তুহিনের বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া (ভাসমান), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২. মো. মোমিনুর রহমান @ লিটন (৪২), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- পুস্পরিয়া, সাং- তেতৈয়া, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।
৩. আলাউদ্দিন (৩৬), পিতা- মৃত জুলফু মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- নারায়ণ ভাতুয়া খন্দকার বাড়ি, থানা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।
পুলিশ জানায়, মুক্তার হোসেনকে ২৫ জুন রাত ১১টা ৪৫ মিনিটে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে ২৬ জুন ভোর ৪টা ৪৫ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মোমিনুর রহমান @ লিটন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা (ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) ছাড়াও নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন