ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই (নি:) নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শেষ

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় মাঠ পর্যায়ের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ জুন সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে শেষ হয়।

জেলা নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, শারীরিক যোগ্যতা ও প্রাথমিক কাগজপত্র যাচাই শেষে মোট ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এআইজি নিশাত অ্যাঞ্জেলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, “এএসআই পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীরা নির্বাচিত হবেন।” তিনি চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ক্যাডেট এএসআই (নি:) নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শেষ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় মাঠ পর্যায়ের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ জুন সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে শেষ হয়।

জেলা নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, শারীরিক যোগ্যতা ও প্রাথমিক কাগজপত্র যাচাই শেষে মোট ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এআইজি নিশাত অ্যাঞ্জেলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, “এএসআই পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীরা নির্বাচিত হবেন।” তিনি চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত