ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভারত সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

ভারত সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
সংগৃহিত ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের ওপারে মিক কন্দ জানী (৬০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১০০ গজ ভারতের ভেতর থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

মৃত মিক কন্দ জানী কোম্পানীগঞ্জ উপজেলার তুরুং গ্রামের কুলিবস্তির মৃত শুকরিয়া কন্দ জানীর ছেলে।

তার স্বজনরা জানান, সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মিক কন্দ জানীর বাড়ি হওয়ায় প্রায় প্রতিদিন সীমান্তের ওপারে গিয়ে কাঠ (লাকড়ি), মৌসুমি ফলমূল শ্রমের বিনিময়ে নিয়ে আসতেন। ভারতীয় নাগরিক খাসিয়াদের বাগানে দিনমজুরের কাজ করে এসব ফলমূল কিংবা কাঠ বিক্রির জন্য আনতেন। বুধবার বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো ভারতে যান। কিন্তু দিন শেষে সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন স্বজনরা।

পরে ১২৬০ নং সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ছড়ার পানিতে মিক কন্দ জানীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার ভাই নিখিল। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ সময় লাশের মাথা ও শরীরের কয়েক জায়গায় আঘাত এবং কাটা চিহ্ন দেখতে পান তারা।

লাশের সুরতহাল প্রতিবেদনকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এসআই ওলি উল্লাহ জানান, মৃতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কানে ও চোখের আঘাত দেখে বোঝা যাচ্ছে কেউ গুলি করেছিল।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত