ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নদী দূষণের দায়ে ফতুল্লায় আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

নদী দূষণ রোধে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত ইটিপিবিহীন (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৪ জুন ) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানের সময় সস্তাপুরে অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী ‘আকবর ডাইং’ কারখানায় ইটিপি না থাকায় এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নদী দূষণের দায়ে ফতুল্লায় আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নদী দূষণ রোধে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত ইটিপিবিহীন (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২৪ জুন ) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানের সময় সস্তাপুরে অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী ‘আকবর ডাইং’ কারখানায় ইটিপি না থাকায় এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত