ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

চাকরির প্রলোভনে অস্ত্র লুট: রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার শটগান-গুলি

ছবি: প্রতিনিধি

চায়না প্রতিষ্ঠানে উচ্চ বেতনে গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও মালামাল লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েচ মাইক্রো এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অনলাইনে প্রকাশিত চাকরির বিজ্ঞাপন দেখে মোঃ রফিকুল ইসলাম শেখ (পিতা-শেখ সাহাবুদ্দিন, জেলা-বাগেরহাট), মোঃ রেজাউল করিম (পিতা-মোঃ লাল মিয়া মাদবর, জেলা-শরিয়তপুর), মোঃ হায়দার আলী মুন্সি (পিতা-মোহাম্মদ আলী মুন্সী, জেলা-বাগেরহাট) এবং মোঃ আব্দুল করিম (পিতা-মৃত সুরত আলী মন্ডল, জেলা-নওগাঁ) আবেদন করেন।

পরবর্তীতে বিভিন্ন সময়ে চাকরিতে যোগদানের কথা বলে তাদের ঢাকার খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেয় প্রতারক চক্র। এরপর চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের আলমপুরা ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত ৪টি শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে।

বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— নাসিম উদ্দিন মোল্লা (৩০), পিতা-মৃত আঃ রাজ্জাক মোল্লা, সাং-পুরুলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল; রমজান আলী (৩১), পিতা-আব্দুল আলীম মোল্লা, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা; মোঃ সিরাজুল ইসলাম (৩২), পিতা-সাত্তার মোল্লা, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা এবং ইব্রাহিম শেখ (৩১), পিতা-রজব শেখ, সাং-ধোয়াইল, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাকরির প্রলোভনে অস্ত্র লুট: রূপগঞ্জে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার শটগান-গুলি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত