ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সীমান্তে দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ৪ জন আটক

সংগৃহিত ছবি

দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে সীমান্ত বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। 

খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। 

দিনাজপুর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আটক ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও অন্যজন নারী। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন। আটক ব্যক্তিদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু বক্কর মোল্লা ও জাহানারা বেগম। উভয়ের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ৪ জন আটক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে সীমান্ত বনতারা গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। 

খবর পেয়ে ২৯ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। 

দিনাজপুর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, আটক ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও অন্যজন নারী। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি নড়াইল জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক হন। আটক ব্যক্তিদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু বক্কর মোল্লা ও জাহানারা বেগম। উভয়ের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত