ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২২ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া সাততলা বিল্ডিং সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি। এ সময় সোনারগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯), পিতা- মেহের আলী, স্থায়ী ঠিকানা- নয়াগ্রাম, মাস্টারবাড়ি, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার এবং বর্তমান ঠিকানা- কাঁচপুর সেনপাড়া, আল আমিনের বাড়ির ভাড়াটিয়া, ৩ নম্বর ওয়ার্ড, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া পুলিশি রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২২ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া সাততলা বিল্ডিং সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে মিছিল ও স্লোগানের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি। এ সময় সোনারগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯), পিতা- মেহের আলী, স্থায়ী ঠিকানা- নয়াগ্রাম, মাস্টারবাড়ি, থানা- জুড়ী, জেলা- মৌলভীবাজার এবং বর্তমান ঠিকানা- কাঁচপুর সেনপাড়া, আল আমিনের বাড়ির ভাড়াটিয়া, ৩ নম্বর ওয়ার্ড, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিসহ এজাহারভুক্ত ৪২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া পুলিশি রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত নাজিম উদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত