ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

মঙ্গলবার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। 

তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এদেশ এবং জনগণের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের বাজেটে দুঃস্থ, অসহায়, অস্বচ্ছল দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে এবং সামাজিক সুরক্ষা খাতে গতবারের তুলনায় দ্বিগুণ বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সকল ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নুরুজ্জামান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল বাসার লেবু বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মজিবুর রহমান।

সমাজকল্যাণ মন্ত্রী এ সময় স্ট্রোকে আক্রান্ত ৪০০জন প্যারালাইজড রোগীদের ১০০ জনকে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক সহায়তা প্রদান করেন। মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের স্বাস্থ্য খাতকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দিয়েছে।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালে দরিদ্র রোগীরা সেবা নিতে আসেন বেশি। এই দরিদ্র রোগীদের সেবা ও সুচিকিৎসা দিতে হবে। তাদের আর্থিক সাশ্রয়ের দিকেও খেয়াল রাখতে হবে যাতে রোগীরা সেবা পেয়ে আপনাদের এবং হাসপাতালের সুনাম মানুষের কাছে তুলে ধরতে পারে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত