ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রতিষ্ঠানটির পুরাতন ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য রেজওয়ানা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২০ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন প্রতিষ্ঠানটির পুরাতন ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য রেজওয়ানা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২০ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত