ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে জরিমানা

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি অবৈধ হর্ণ।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলো থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং তিনটি হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণসহ অন্যান্য পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বিশেষ করে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে জরিমানা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিনটি অবৈধ হর্ণ।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলো থেকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং তিনটি হর্ণ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণসহ অন্যান্য পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বিশেষ করে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত