পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশে বর্তমানে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই অবৈধ। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ইটের বিকল্প ব্যবহারের উদ্যোগ জোরদার করা হবে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এখনও ইটের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। অতীতে ইটের বিকল্প ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরিবেশবান্ধব সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস। এছাড়া শিল্পকারখানায় ইটিপি (ETP) ও এসটিপি (STP) যথাযথভাবে ব্যবহার না করা এবং যানবাহনের কালো ধোঁয়াও দূষণের বড় কারণ। দূষণের উৎসগুলো চিহ্নিত করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের মধ্যে পরিবেশ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যে আয়োজিত আটদিনব্যাপী বিতর্ক উৎসবের ফাইনালে বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন