ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি দাবি করেন, গত তিন মাসে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী পাঁচ বছরের মধ্যে এলাকার সব সড়ক ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টায় গজারিয়া উপজেলা-এর ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর।

জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ মার্কেট ভবনের কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ। নির্মাণকাজ সম্পন্ন করে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, তাহসিনা রুশদীর লুনা, মো. বেলাল হোসেন, সৈয়দা নূরমহল আশরাফী ও মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মির্জা ফখরুল গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি দাবি করেন, গত তিন মাসে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তা আওয়ামী লীগের ১৫ বছরেও হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী পাঁচ বছরের মধ্যে এলাকার সব সড়ক ও সেতুর কাজ সম্পন্ন করা হবে।

শনিবার (২০ জুন) বেলা সোয়া ১১টায় গজারিয়া উপজেলা-এর ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর।

জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এ মার্কেট ভবনের কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ। নির্মাণকাজ সম্পন্ন করে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, তাহসিনা রুশদীর লুনা, মো. বেলাল হোসেন, সৈয়দা নূরমহল আশরাফী ও মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মির্জা ফখরুল গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পুনর্বাসন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত