নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসে প্রাইভেটকারের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা উল্টে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের তিন সদস্য ও সিএনজি চালকসহ মোট চারজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে জালকুড়ি ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনথিয়া রহমান হুমাইয়া মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা আশিকুর রহমান শামীম ও সানজিদা দম্পতির কন্যা। আহতদের মধ্যে রয়েছেন তার বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, ছোট ভাই আয়মান এবং সিএনজি চালক।
স্থানীয়রা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজিকে ওভারটেক করার সময় একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় সিনথিয়া সিএনজির দরজা ভেঙে ওভারপাস থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রাইভেটকারে থাকা দুই আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে এক শিশু নিহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন