ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে গাজীপুর থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেহেদী হাসান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে।

এর আগে গত রোববার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।

মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে গাজীপুর থেকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেহেদী হাসান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে।

এর আগে গত রোববার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।

মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত