ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। 

এর প্রতিবাদে সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।​মানববন্ধনে বক্তারা বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে স্বাধীন সংবাদপত্র ও মুক্ত সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

সত্য প্রকাশ করায় সাংবাদিকদের কণ্ঠ রোধ করতেই এই প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়েছে। 

বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।​

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের জুলুম-নির্যাতন আর সহ্য করা হবে না।অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।​

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো চীফ এবং সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন ​রুহুল ইসলাম মিঠু, সিনিয়র সাংবাদিক ​সুনির্মল সেন, প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব,​ কামাল খান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় গণমাধ্যম কমিশন, ​নিজাম উদ্দিন সিলেট প্রতিনিধি দৈনিক আইন বার্তা, ​নুরুল আমীন খান সিলেট প্রতিনিধি দৈনিক বিজনেস মিরর ​,মোঃ সোহাগ মিয়া সিলেট নগর প্রতিনিধি দৈনিক মাতৃজগত, ​শিহাব উদ্দিন খান  সিলেট প্রতিনিধি সাপ্তাহিক তদন্ত রিপোর্ট ​,স্বপন মালাকার শিবা স্টাফ রিপোর্টার দৈনিক সরেজমিন, রুবেল মিয়া ফটো সাংবাদিক দৈনিক আলোকিত সিলেট, মোঃমহিউদ্দিন জুয়েল দোয়ারাবাজার প্রতিনিধি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন, ​ফারুক মিয়া সিলেট সংবাদদাতা চ্যানেল ১৬, ​এস.এ সাব্বির খান বিশ্বনাথ প্রতিনিধি সাপ্তাহিক সময়চিত্র।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের নামে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাটি দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত