নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. ফারুক (৪৫) স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর ইপিজেডের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর উপজেলার কুড়িপারা এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মাসুম বিল্লাহ ও এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন