ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শিশু ওয়াহিদ হত্যা: আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে আশ্বাস

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের শিশু ওয়াহিদ হত্যা মামলার আসামিদের পক্ষে চকরিয়া আদালতে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ওমর আলী।

বুধবার সকাল ১০টার দিকে চকরিয়া আদালত প্রাঙ্গণে ওয়াহিদের মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।

এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে ওয়াহিদের মা বলেন, “আমি খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তারা আমার সাত বছরের নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে। আমার সন্তানের হত্যার ন্যায়বিচার চাই সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।”

আদালতে মামলার শুনানিকালে আসামিদের উপস্থিত দেখতে পেয়ে তিনি এ দাবি জানান।

এদিকে সকাল থেকেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হন। তারা মানববন্ধন কর্মসূচি পালন করে শিশু ওয়াহিদ হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু ওয়াহিদ হত্যা: আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে আশ্বাস

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের শিশু ওয়াহিদ হত্যা মামলার আসামিদের পক্ষে চকরিয়া আদালতে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন 

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ওমর আলী।

বুধবার সকাল ১০টার দিকে চকরিয়া আদালত প্রাঙ্গণে ওয়াহিদের মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশ্বাস দেন।

এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে ওয়াহিদের মা বলেন, “আমি খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তারা আমার সাত বছরের নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে। আমার সন্তানের হত্যার ন্যায়বিচার চাই সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।”

আদালতে মামলার শুনানিকালে আসামিদের উপস্থিত দেখতে পেয়ে তিনি এ দাবি জানান।

এদিকে সকাল থেকেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হন। তারা মানববন্ধন কর্মসূচি পালন করে শিশু ওয়াহিদ হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত