ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

সংগৃহিত ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় অভিযুক্ত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সকালে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র ২৮ দিনের মাথায় মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় দেওয়া হলো।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলাটিতে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং সংশ্লিষ্টদের জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে ঘটনার ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলায় অভিযুক্ত মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সকালে চট্টগ্রাম মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র ২৮ দিনের মাথায় মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় দেওয়া হলো।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলাটিতে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং সংশ্লিষ্টদের জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে ঘটনার ১৩ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত