নরসিংদীর শেখেরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায়
নরসিংদীর শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন হোটেল ও আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফ এম নাইম হাসান শুভ। অভিযানে আরও উপস্থিত ছিলেন, নরসিংদী তিতাস গ্যাস অফিসের ইমার্জেন্সি শাখার ব্যবস্থাপক মোঃ আহম্মদউল্লাহ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শেখেরচর বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক বাড়ি • অপরাধ: অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহার • ব্যবস্থা: ঘটনাস্থলেই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয় এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩,৬০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া নরসিংদী তিতাস গ্যাস অফিসের ইমার্জেন্সি শাখার ব্যবস্থাপক আহম্মদ উল্লাহ বলেন, "আমরা ১০টি বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেছি। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৩ লক্ষ ৬০ হাজার টাকা আদায় করা হয়েছে। অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে যাদের বৈধ কাগজপত্র আছে, তাদের সংযোগ দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে শেখেরচর এলাকায় কিছু হোটেল ও বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ পাচ্ছিল তিতাস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে আজকের এই যৌথ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন