নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শালিকা।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরাম মিয়ার ছেলে গালিব এবং সুরাইয়া আক্তার। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শালিকা সুরাইয়া আক্তারকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা পরও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ডুবুরিরা পানির নিচ থেকে ভগ্নিপতি রাশেদুজ্জামান, শ্যালক গালিব ও শালিকা সুরাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন