ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে পেকুয়া উপজেলায় শহীদ মো. ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মো. ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে পেকুয়া উপজেলায় শহীদ মো. ওয়াসিমের গ্রামের বাড়িতে নিজে গাড়ি চালিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মো. ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত