সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
সাইদুর রহমান বাচ্চু বলেন প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ অক্সিজেনের ঘাটতি ও পরিবেশের ভারসাম্যহীনতা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি করে অন্তত ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় নির্বিচারে গাছ কাটার ফলে বনায়নের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি জেলার জন্য পৃথকভাবে বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এদিন শিক্ষার্থীদের মাঝে দুই হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। আগামী দিনগুলোতেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন