ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জমি বিরোধে বড় ভাইয়ের ওপর হামলার অভিযোগ, আদালতে মামলা

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদরের আল আমিন নগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাইসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তি আদালতে মামলা দায়ের করলে নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করেছেন।

মামলার বাদী এস এম আজিম উদ্দিন আহম্মদ প্রধান (পিতা: মৃত এস এম আহাম্মদ আলী প্রধান), আল আমিন নগর, গোপচর রোড, শীতলক্ষ্যা এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, মামলাটি সিআর মামলা নং- ৭৮৯/২০২৬ হিসেবে গ্রহণ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বাদীর পিতা ১৯৮৪ সালে একটি দখল হস্তান্তরনামা দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট জমি ক্রয় করে তাকে প্রদান করেন। পিতার মৃত্যুর পর অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখল করে সেখানে দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বর্ণনা অনুযায়ী, গত ১০ জুন রাত ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। বাধা দিতে গেলে প্রধান অভিযুক্ত নিজাম উদ্দিন প্রধান ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। অপর অভিযুক্তরা শাবল ও লোহার রড দিয়ে মারধর করে এবং গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় একজন নারী সাক্ষীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও আনা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং ভবিষ্যতে হত্যার হুমকি দেয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

আহত আজিম উদ্দিনকে পরে স্থানীয়দের সহায়তায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনায় বাদীপক্ষ নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জমি বিরোধে বড় ভাইয়ের ওপর হামলার অভিযোগ, আদালতে মামলা

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত