ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ৫ জন দগ্ধ, চারজনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের বন্দরে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তারা গার্মেন্টস কর্মী ও কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালিয়ে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা পাঁচজনই দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হযরত আলী ৮ শতাংশ, সুলতানা ৯০ শতাংশ, মান্নান ৩০ শতাংশ, সায়েম ৭৭ শতাংশ এবং মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ ৫ জন দগ্ধ, চারজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তারা গার্মেন্টস কর্মী ও কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালিয়ে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা পাঁচজনই দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনার পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হযরত আলী ৮ শতাংশ, সুলতানা ৯০ শতাংশ, মান্নান ৩০ শতাংশ, সায়েম ৭৭ শতাংশ এবং মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত