ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% প্রণোদনা

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% প্রণোদনা

বাংলাদেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারলে সংশ্লিষ্ট নাগরিককে মোট বিনিয়োগকৃত অর্থের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক প্রণোদনা বা কমিশন দেওয়া হবে। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন। 

এই আকর্ষণীয় প্রণোদনা ব্যবস্থার মাধ্যমে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিসহ মেধা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা দেশে বড় আকারের বিদেশি পুঁজি নিয়ে আসতে বিশেষভাবে উৎসাহিত হবেন বলে সরকারপ্রধান আশা প্রকাশ করেন।

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা বা লভ্যাংশ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অতীতে যে আইনি জটিলতা ছিল, বর্তমান সরকার আইনের সময়োপযোগী সংশোধনের মাধ্যমে তার স্থায়ী সমাধান করেছে। 

এর পাশাপাশি মাত্র তিন-চার দিন আগের একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো দেশি বা বিদেশি নাগরিক দেশে নতুন বিনিয়োগ আনতে পারলে তাকে এই ১ দশমিক ৫ শতাংশ অর্থ পরামর্শক ফি বা বিশেষ কমিশন হিসেবে সরকারিভাবে প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% প্রণোদনা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

বাংলাদেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারলে সংশ্লিষ্ট নাগরিককে মোট বিনিয়োগকৃত অর্থের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে বিশেষ আর্থিক প্রণোদনা বা কমিশন দেওয়া হবে। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানিয়েছেন। 

এই আকর্ষণীয় প্রণোদনা ব্যবস্থার মাধ্যমে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশিসহ মেধা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা দেশে বড় আকারের বিদেশি পুঁজি নিয়ে আসতে বিশেষভাবে উৎসাহিত হবেন বলে সরকারপ্রধান আশা প্রকাশ করেন।

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা বা লভ্যাংশ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অতীতে যে আইনি জটিলতা ছিল, বর্তমান সরকার আইনের সময়োপযোগী সংশোধনের মাধ্যমে তার স্থায়ী সমাধান করেছে। 

এর পাশাপাশি মাত্র তিন-চার দিন আগের একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো দেশি বা বিদেশি নাগরিক দেশে নতুন বিনিয়োগ আনতে পারলে তাকে এই ১ দশমিক ৫ শতাংশ অর্থ পরামর্শক ফি বা বিশেষ কমিশন হিসেবে সরকারিভাবে প্রদান করা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত